ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ম্যাচ নিয়ে সরফরাজদের আফ্রিদির বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 June, 2019, 9:03 PM

বাংলাদেশ ম্যাচ নিয়ে সরফরাজদের আফ্রিদির বার্তা

বাংলাদেশ ম্যাচ নিয়ে সরফরাজদের আফ্রিদির বার্তা

বিশ্বকাপের এই পর্যায়ে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিল। প্রথম তিনটি দল মোটামুটি নিশ্চিত হলেও চতুর্থ স্থান নিয়ে চলছে ধুন্ধুমার লড়াই। শুক্রবার শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালের দৌড়ে বাদ পড়ে না গেলে আরো মজার হতো টুর্নামেন্ট।এই পর্যায়ে এসে ইংল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান আছে শেষ চারে যাওয়ার লড়াইয়ে।




বিশ্বকাপে লিগ পর্বে পাকিস্তানের বাকি রয়েছে দুটি ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে দলটি পাচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশকে। তবে ৫ জুলাই নিজেদের শেষ ম্যাচে টাইগারদের বিপক্ষে ‘বাজে সময়’ অপেক্ষা করছে বলে হুঙ্কার দিয়ে রাখছেন পাকিস্তানেরই সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

আফগানদের বিপক্ষে আজ (জুন ২৯) হেডেংলিতে মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচ যদি তারা জিততে পারে ও বাংলাদেশকে পরের ম্যাচে হারাতে পারলেই সেমিফাইনালের আশা জিইয়ে রাখবে দলটি।

পয়েন্ট টেবিলে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থান এখন যথাক্রমে পাঁচ ও ছয়ে। দু’দলই তিনটি করে ম্যাচ জিতেছে, তিনটি হেরেছে ও একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। শুধু নেট রান রেটে এগিয়ে ওপরে রয়েছে বাংলাদেশ। তবে আফ্রিদি মনে করেন লর্ডসের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে ভুগতে হতে পারে।

এআরওয়াই নিউজের একটি প্রোগ্রামে আফ্রিদি বলেন, ‘আমার কাছে তারা (বাংলাদেশ) এই টুর্নামেন্টে অসাধারণ পারর্ফম করা একটি দল ও তারা নিয়মিত ভালো খেলেছে। ফলে আসছে ম্যাচে পাকিস্তানকে তারা কঠিন সময় উপহার দিতে পারে।’

অবশ্য নিজ দল পাকিস্তান কিভাবে ভালো করবে সেটিও বলে দিয়েছেন এই কিংবদন্তি, ‘তাদের কীভাবে সেমিতে কোয়ালিফাইং করতে হবে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মনে রাখতে হবে দুটি ম্যাচ পাড়ি দিতে হবে। ম্যাচে দলকে ইতিবাচক খেলা ও মনোবল ভালো রাখতে হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status