ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
বেকার প্রেমিকের বুদ্ধিমতি প্রেমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 June, 2019, 7:00 PM

বেকার প্রেমিকের বুদ্ধিমতি প্রেমিকা

বেকার প্রেমিকের বুদ্ধিমতি প্রেমিকা

প্রেমিক : আমার মাঝে সবচেয়ে বেশি কোন জিনিসটা ভালোলাগে তোমার?
প্রেমিকা : সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিস বদলায় কিন্তু তুমি!
প্রেমিক : বলো জান, আমি কী?
প্রেমিকা : তুমি বদলাওনি!
প্রেমিক : তোমাকে ভালোবাসার ক্ষেত্রে?
প্রেমিকা : না, পরিচয়ের প্রথমদিনও তুমি বেকার ছিলে, আজও বেকারই আছো!




****

চোখের ভাষা পড়তে পারেন না!

শিক্ষকের প্রেমে পাগল এক ছাত্রী। কিন্তু শিক্ষক পাত্তা দেন না। একদিন মরিয়া ছাত্রী সরাসরি শিক্ষকের সামনে গিয়ে দাঁড়ালো-
ছাত্রী : স্যার, আপনি কি আমার চোখের ভাষা পড়তে পারেন না!
শিক্ষক : আরে রাখো তোমার চোখের ভাষা! গত পাঁচ বছর ধরে চেষ্টা করেও তোমার হাতের লেখা বুঝতে পারলাম না!

****

টিপসই দিলে কেন?

মন্টু : বাবা! বাবা! এটা কী করলে তুমি?
মন্টুর বাবা : কেন, হয়েছেটা কী?
মন্টু : আমার রেজাল্ট কার্ডে সই না দিয়ে টিপসই দিলে কেন?
মন্টুর বাপ : যে রেজাল্ট করেছিস, আমি চাই না স্কুলের কেউ জানুক এই বাড়িতে লেখাপড়া জানা কেউ থাকে!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status