ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ডায়াগনসিসে ৪০ ভাগ কমিশন, বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 6:12 PM

ডায়াগনসিসে ৪০ ভাগ কমিশন, বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বাস্থ্যমন্ত্রী

ডায়াগনসিসে ৪০ ভাগ কমিশন, বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডায়াগনোসিসে ৪০ ভাগ কমিশন চিকিৎসকরা নেন -এটা কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ঘটতে পারে। তবে, সুনিদিষ্ট অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।





রোববার (২৩ জুন) জাতীয় সংসদে এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রশ্নকর্তা জানতে চান, ‘মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলবেন কি- ইহা সত্য কি না যে, ডায়াগনোসিসের ৪০ ভাগ কমিশন নেন চিকিৎসক আর এ জন্য রোগীকে বাড়তি ফি দিতে হয়। জনস্বার্থে সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কি না?’

সম্প্রতি দুদকের এক প্রতিবেদনে স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র তুলে ধরে তা প্রতিরোধে ৭ দফা সুপারিশ করে অনুসন্ধান টিম। প্রতিবেদনে বলা হয়, ডায়াগনোসিসে ৪০ ভাগ কমিশন নেন চিকিৎসক। চিকিৎসকের কাছে কোনো রোগী গেলে কারণে-অকারণে একগাদা পরীক্ষা ধরিয়ে দিয়ে সেখান থেকে তারা ওই কমিশন নেন।

সংসদে মো. মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যা রোধে সর্বোচ্চ দুই সন্তান গ্রহণ বাধ্যতামূলক করে আইন করার পরিকল্পনা বর্তমান সরকারের নেই। তবে, দেশের জনসংখ্যা সীমিত রাখার জন্য এবং পরিকল্পিত পরিবার গঠনে সর্বোচ্চ দুই সন্তান গ্রহণে উদ্বুদ্ধকরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, পরিকল্পিত পরিবার গঠন, জন্মবিরতিকরণ, মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ বিরোধ, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধ করার জন্য দেশব্যাপী ২০১৮-১৯ অর্থবছরে ১৫০টি ক্যাম্পেইন, ৫ হাজার টেলিভিশন চ্যানেল ও ৬ হাজার রেডিও বার্তা প্রচার করা 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status