ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মিরাজের মাথায় বলের আঘাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 5:56 PM

মিরাজের মাথায় বলের আঘাত

মিরাজের মাথায় বলের আঘাত

অপরিহার্য সদস্য হিসেবে ইতিমধ্যেই দলে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতেও মাঝে-মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ফিল্ডিংয়ে তার মত তড়িৎ ফিল্ডার খুব কমই পাওয়া যাবে দলের মধ্যে।




সেই মেহেদী হাসান মিরাজ কি না হঠাৎই আহত হলেন মাথায় বলের আঘাতে। ব্যাটিং অনুশীলনের সময় সাব্বির রহমান রুম্মনের একটি শট থেকে গিয়ে বল লাগে মিরাজের মাথায়। বলের আঘাতে কিছুক্ষণ অচেতন হয়ে পড়েছিলেন তিনি। এরপর উঠে দাঁড়ান।

যদিও আঘাত কতটা গুরুতর, এখনও পর্যন্ত এ সম্পর্কে জানা যায়নি। শুধু অচেতন অবস্থা থেকে উঠে দাঁড়ানোর পর ফিজিও থিহান চন্দ্রমোহনের তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী মিরাজ।

কিছুক্ষণ আগেরই ঘটনা এটা। ঘটনার সময় অবশ্য সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে মাঠের অপরপ্রান্তে ছিলেন মিরাজ। সেখানে তিনি একটি টিভির সঙ্গে সাক্ষাৎকারে কথা বলছিলেন। মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন সাব্বির। এ সময় সাব্বির সজোরে একটি শট খেললে, সেটি এক ড্রপ দিয়ে গিয়ে আঘাত করে মিরাজের মাথায়।

কিছুক্ষণ পরই হয়তো মিরাজের মাথার আঘাতের আপডেট জানা যাবে। আপাতত সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে আপাতত, দেখে মনে হলো খুব বেশি সিরিয়াস না হয়তো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status