|
৩ শর্ত মেনে বার্সায় ফিরছেন নেইমার
নতুন সময় ডেস্ক
|
![]() ৩ শর্ত মেনে বার্সায় ফিরছেন নেইমার এরপরই আলোচনায় আসে নেইমারের বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে। এদিকে, বার্সা অধিনায়ক লিওনেল মেসিও চায় বার্সায় ফিরে আসুক নেইমার। ফের লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধতে আগ্রহ প্রকাশ করেন নেইমার নিজেও। আর সব ঠিক থাকলে খুব শিগরিই পুরানো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন তিনি। সূত্রের খবর, বার্সায় আসতে হলে তিনটি শর্ত মানতে হবে নেইমারকে। স্প্যানিশ পত্রিকা দিয়ারিও স্পোর্ট'র দাবি, বার্সায় আসতে হলে নেইমারকে পূরণ করতে হবে ক্লাবের দেওয়া তিনটি শর্ত। এক- বেতনের পরিমান অনেক কমাতে হবে। দুই- বার্সার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। তিন- জনসম্মুখে বার্সায় যোগ দেওয়ার ইচ্ছার কথা বলতে হবে। জানা গেছে, ইতোমধ্য এই তিন শর্তে নেইমার 'হ্যাঁ' বলে দিয়েছেন। এমন দাবি করেছে ব্রাজিলের ম্যাগাজিন 'স্পোর্টস'। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
