ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
স্বর্ণ ব্যবসায়ীরাও পাবেন বন্ড সুবিধা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 2:21 PM

স্বর্ণ ব্যবসায়ীরাও পাবেন বন্ড সুবিধা

স্বর্ণ ব্যবসায়ীরাও পাবেন বন্ড সুবিধা

স্বর্ণ ব্যবসায়ীদেরও বন্ড লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

রোববার (২৩ জুন) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনব্যাপী ‘স্বর্ণ কর মেলা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।




মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, তৈরি পোশাক ও চামড়া শিল্পের মত যারা স্বর্ণের কাঁচামাল রপ্তানির উদ্দেশ্যে আমদানি করবে তাদের বন্ড সুবিধা দেওয়া হবে। যারা বন্ড সুবিধা পাবেন তাদের আমদানি করা সব স্বর্ণ রপ্তানি করতে হবে। শর্ত হলো বন্ড সুবিধায় আনা স্বর্ণ খোলা বাজারে বিক্রি করা যাবে না।

তিনি বলেন, সাধারণ মানুষ বিদেশ থেকে সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণ আমদানি করতে পারবেন। এর চেয়ে এক গ্রামও বেশি আনলে তা বাজেয়াপ্ত করা হবে। কিন্তু বিদেশ থেকে স্বর্ণালংকার আমদানি করতে পারবেন না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আরও জানান, স্বর্ণ ব্যবসায়ীদের লাইসেন্স দিতে বাংলাদেশ ব্যাংককে পাঁচ লাখ টাকা নিতে বলেছি। আর এ লাইসেন্স তিন বছর পর পর নবায়নের জন্য এক লাখ টাকার নেওয়ার কথা এনবিআর থেকে বলা হয়েছে। এটিই চূড়ান্ত হবে।

এনবিআর সদস্য কানন কুমার রায় সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাজুসের সভাপতি গঙ্গা চরন মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা প্রমুখ।

কানন কুমার রায় বলেন, এসআরও ৩০ জুন পর্যন্ত মেয়াদ। পরতর্বীতে কোনো সময় এ ধরনের এসআরও হবে কি না তা আমি জানি না। তাই এসময় অপ্রদর্শিত স্বর্ণ ঘোষণা দিয়ে বৈধ করবেন। আর এ সুযোগ নিয়ে যারা স্বর্ণ বৈধ করবেন না তাদের জন্য ভালো কোনো বার্তা আমরা দিতে পারবে না।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী মঙ্গলবার (২৫ জুন)। এছাড়া সব বিভাগীয় শহরে ২৪ ও ২৫ জুন স্বর্ণ কর মেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status