|
পাকিস্তান দলকে নিষিদ্ধ করতে আদালতে পিটিশন
নতুন সময় ডেস্ক
|
|
পাকিস্তান দলকে নিষিদ্ধ করতে আদালতে পিটিশন এ নিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে টানা সাতবারের হারের পর নিজেদের দলের উপর যেন বিশ্বাস উঠে গেছে দেশটির ক্রিকেট ভক্তদের। তারই জেরে ভারতের কাছে হারের পর এক সমর্থক ঘটালেন অদ্ভূত কাণ্ড। সেই ভক্ত পাকিস্তানকে ক্রিকেট দলকে নিষিদ্ধের দাবি জানিয়ে আদালতে পিটিশন দাখিল করেছেন। পাকিস্তানের গুজরানওয়ালা সিভিল কোর্টে এই পিটিশন দাখিল করেছেন তিনি। পিটিশনে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের জন্য প্রধান নির্বাচক ইনজামাম উল হকসহ পুরো প্যানেলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। জি নিউজের খবরে এমনটিই বলা হয়েছে। এদিকে পিটিশনের জবাবে পাঞ্জাবের গুজরানওয়ালা সিভিল কোর্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের তলব করেছেন। পিসিবিও ভারতের বিপক্ষে হারের পর নড়েচড়ে বসেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিইও নিউজ জানিয়েছে, পিসিবি বুধবার বোর্ড কর্মকর্তাদের নিয়ে জরুরি এক বৈঠকে বসবে। ধারণা করা হচ্ছে, সেই বৈঠকে পাকিস্তান ক্রিকেটে খুব বড় ধরণের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হতে পারে। এতে আরো জানানো হয়েছে, পাকিস্তানের বর্তমান হেড কোচ মিকি আর্থারের সঙ্গে আর কোন চুক্তিতে যাচ্ছে না দেশটির ক্রিকেট বোর্ড। ফলে বিশ্বকাপের পরেই এই পদ থেকে অব্যাহতি দেয়া হবে তাকে। পাশাপাশি দলটির বোলিং কোচ আজহার মাহমুদ, টিম ম্যানেজার তালাত আলি ও পুরো নির্বাচক প্যানেলকে ছাঁটাই করা হতে পারে। প্রসঙ্গত, পাকিস্তান পাঁচ ম্যাচ ১ জয় ও ৩ হারে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ টেবিলের নয় নম্বরে অবস্থান করছে। ২৩ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে পাকিস্তান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
