ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ দলের এইট ইয়ার চ্যালেঞ্জ ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 5:15 PM

বাংলাদেশ দলের এইট ইয়ার চ্যালেঞ্জ ভাইরাল

বাংলাদেশ দলের এইট ইয়ার চ্যালেঞ্জ ভাইরাল

সোমবার (১৭ জুন) ইংল্যান্ডের টনটনের সমারসেট ক্রিকেট মাঠে উইন্ডিজের বিপক্ষে বীরোচিত জয়ের পর স্বাভাবিকভাবেই প্রশংসার সাগরে ভাসছে বাংলাদেশ দল। সামাজিক মাধ্যমে এরপর থেকেই শুরু হয়েছে টাইগার বন্দনা।
ক্যারিবীয়দের বিপক্ষে বিশাল জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি আসলে একটি পরিসংখ্যান। যেখানে আট বছর আগের ও পরের বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। একইসঙ্গে এই আট বছরে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ কতটা এগিয়েছে সেটাও স্পষ্ট হয়ে আছে। যেটাকে বলা হচ্ছে, 'এইট ইয়ার চ্যালেঞ্জ'।




পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১১ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে মিরপুরে দক্ষিণ আফ্রিকার ২৮৪ রানের জবাবে ৭৮ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবেছিল টাইগাররা। ৮ বছর পর আরেকটি বিশ্বকাপে, তাও আবার বিদেশের মাটিতে সেই দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের বিশাল টার্গেট দিয়ে ২১ রানের জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ।

২০১১ সালের বিশ্বকাপে মিরপুরে উইন্ডিজদের বিরুদ্ধে ম্যাচে ৫৮ রানে অলআউট হয়েছিল টাইগাররা। সেই দুঃস্বপ্নের ম্যাচটি হয়তো এখনও ভুলেনি টাইগাররা। পরে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতে নিয়েছিল ৯ উইকেট হাতে রেখেই। ৮ বছর পর ২০১৮ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সেই ক্যারিবীয়দের ৩২২ রানের বিশাল টার্গেট ৭ উইকেট আর ৫১ বল হাতে রেখেই অনায়াসে টপকে গেছে বাংলাদেশ।

এই পরিসংখ্যান দেখে বাংলাদেশ দলের উন্নতির চিত্র স্পষ্ট বোঝা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status