বিশ্বকাপ ক্রিকেটে ২৪তম ম্যাচে মঙ্গলবার (১৮ জুন) মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড এবং এশিয়ার অন্যতম দল আফগানিস্তান। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগে টসে জিতে স্বাগতিক ইংল্যান্ড ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
বিশ্বকাপে সমান ৪ ম্যাচ খেলে ইংল্যান্ডে আছে পয়েন্ট টেবিলের ৪ নাম্বারে এবং আফগানিস্তান আছে একদম তলানিতে ১০ নাম্বারে। এই টুর্নামেন্টে হট ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড। তবে আফগানিস্তান যে এতটা অসহায়ভাবে আত্মসমর্পন করবে তাও কেউ ভাবেনি। এই বিশ্বকাপে আফগানিস্তানের সেমিফাইনাল খেলার আর কোন সম্ভাবনা দেখছেন না কোন ক্রিকেটবোদ্ধা।
আফগানিস্তান একাদশ: রহমত শাহ, নূর আলী জাদরান, হাশমতাউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খিল , গুলবদীন নাঈব (সি), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, দৌলত জাদরান