ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সব বিমানবন্দরে ডগ স্কোয়াড রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 4:38 PM

সব বিমানবন্দরে ডগ স্কোয়াড রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব বিমানবন্দরে ডগ স্কোয়াড রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অধিকতর নিরাপত্তার জন্য দেশের সকল বিমানবন্দরে ‘ডগ স্কোয়াড’ ইউনিট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভা-পরবর্তী সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন।

প্রধানমন্ত্রী বলেন, কুকুরের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রবল। বিমানবন্দরে পৃথিবীর অনেক দেশে ডগ স্কোয়াড ইউনিট আছে। আমাদেরও করতে হবে। বিমানবন্দরে অধিকতর নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড ইউনিট প্রয়োজন।




পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী বেশকিছু নির্দেশনা দিয়েছেন। গতকাল সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয় প্রসঙ্গেও কথা বলেছেন। ম্যাচে ৪৮ রানে আউট হওয়া তামিম ইকবালের জন্য আফসোস করেন প্রধনমন্ত্রী। সেই সঙ্গে সাকিব ও লিটন দাসের প্রশংসাও করেন তিনি।

ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাতে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়, সেজন্য এলজিইডি মন্ত্রণালয়কে একটি মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার নির্দেশ হলো, সারাদেশের হাইওয়েগুলোতে এমন একটি মাস্টারপ্ল্যান করতে হবে, যাতে চালক-যাত্রীদের জন্য নির্দিষ্ট দূরুত্ব অন্তর সার্ভিস সেন্টার থাকবে।

কোন কোন জেলা দারিদ্রসীমা থেকে বের হয়ে আসতে পেরেছে তারও একটি ডাটাবেজ তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সোলার বিদ্যুৎ ব্যবহার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ব্যবহার উপযোগী প্রকল্পে সোলার বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এছাড়া দেশের কসাইখানাগুলো মানসম্মত ও আধুনিক করার নির্দেশ দেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status