ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রিয়াঙ্কার মাকে ‘লাভ ইউ’ শুভেচ্ছা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 4:01 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 June, 2019, 4:03 PM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শাশুড়ি মধু চোপড়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নিক জোনাস। মাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। মেয়ে ও জামাইয়ের আদুরে বার্তায় সিক্ত ডা. মধু চোপড়া। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাশুড়ির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়ে নিক জোনাস লিখেছেন, শুভ জন্মদিন। আপনাকে ভালোবাসি!




ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, সেরা বার্থডে গার্ল। তোমাকে ভালোবাসি, মা। তাদের দুজনের ছবিই অন্তর্জালে ভাইরাল হয়েছে।

এদিকে বাবা দিবসে প্রয়াত বাবা অশোক চোপড়া ও শ্বশুর পল কেভিন জোনাসের উদ্দেশে আদুরে বার্তা দেন প্রিয়াঙ্কা। ভালোবাসা ও উষ্ণতা দিয়ে মেয়ে হিসেবে গ্রহণ করার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন শ্বশুরের প্রতি।

এদিকে, সামনে প্রিয়াঙ্কাকে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে দেখা যাবে। এরই মধ্যে এই ছবির শুটিং শেষ করেছেন। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হিন্দু ও খ্রিস্টান রীতিতে গাঁটছড়া বাঁধেন মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস ও বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রে বাস করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status