ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কার প্রেমে পড়লেন মাহি?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 3:50 PM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরে এখন পর্যন্ত মাহিয়া মাহি অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। আগামী ১৯ জুলাই মাহমুদ হাসান শিকদার পরিচালিত  ‘অবতার’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এই গ্ল্যামার কন্যা। ছবিটি মুক্তির আগেই অন্তর্জালে প্রকাশ হলো ছবিটির নতুন গান ‘যারে দেখে মন’। রোমান্টিক এই গানে প্রেমে পড়ার কথা ও কাকে ভালোবাসবেন মাহি সেই কথাই বলে গেলেন।





‘যারে দেখে মন স্বপ্ন কিনে ফেলে, যারে ভেবে হৃদয় জোছনা মেখে ফেলে, তার প্রেমে তো পড়বই, তারে তো ভালো বাসবোই’ এমনই কথার মিষ্টি ভালোবাসার গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার শহিদুল্লাহ ফরায়জী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর। আর এতে কণ্ঠ দিয়েছেন  ন্যান্সি।

ছবিটির নির্মাতা মাহমুদ হাসান শিকদার বলেন, সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর ‘অবতার’ মুক্তি দেয়ার জন্য ভালো একটা দিন খুঁজছিলাম। অবশেষে ১৯ জুলাই মুক্তির তারিখ ঠিক করেছি। আগে ভাগেই ছবি গান মুক্তি দিলাম। আশা করছি দর্শকদের ভালো লাগবে গানটি।

মানব সভ্যতার শুরু থেকে ভালো আর মন্দের ভারসাম্য দোদুল্যমান। আজ আমাদের সভ্যতা ভারসাম্যহীন, অসুস্থ, জীর্ণ। অশুভ শক্তির কালো ছায়ায় বিকলাঙ্গ। এখানে শিশুর খাদ্যে বিষ, স্কুলের বাচ্চারা মাদকাসক্ত, ছোট শিশু ধর্ষিত। মানবতা রক্ষায় কোথাও কোনো দেবতার আগমনী বার্তা নেই। তবুও সভ্যতার দায় মেটাতে কাউকে না কাউকে প্রতিবাদের চিৎকার দিতেই হয়, হাতে নিতে হয় মুক্তির ঝাণ্ডা, হতে হয় অবতার। এমনি গল্পে ছবিটি এগিয়ে গেছে বলে জানান নির্মাতা।

২০১৭ সালের ডিসেম্বরে ‘অবতার’র শুটিং শুরু হয়। শেষ হয় ২০১৮ সালের ডিসেম্বরে। ‘অবতার’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করছেন সাগা এন্টারটেইনমেন্ট। ছবিতে মাহিয়া মাহি ছাড়াএ আরো অভিনয় করেছেন চিত্রনায়ক আমির খান, মিশা সওদাগরসহ অনেকে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status