|
যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ সেমিফাইনাল সামনে রেখে বাংলাদেশের সামনে রয়েছে ৪টি ম্যাচ। যদি টাইগাররা এর সবগুলো ম্যাচ জিতে তাহলে আর কোন সমীকরণেরই দরকার হবে না। একদম হেসে খেলে তাদের সেমিফাইনাল নিশ্চিত। এমনকি ৩ ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রেও সেমিফাইনালের পথ খুলে যাবে বাংলাদেশের সামনে। কারণ পয়েন্ট টেবিলে নিচে থাকা কোন দলেরই আর বাংলাদেশকে টপকানোর সুযোগ থাকবে না। চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলে সবার এখন অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ড সেমির দৌঁড়ে এগিয়ে। তবে টাইগারদের কাছে পরাজিত ক্যারিবিয়দের সেমিতে খেলার আশা অনেকটাই শেষ হয়ে গেছে। পরবর্তী খেলায় (২০ জুন) বাংলাদেশের প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া। পরের ম্যাচ ২৪ জুন লড়তে হবে র্যাংকিংয়ের নিচের সারির দল আফগানিস্তানের সাথে। এরপর ২ জুলাই ভারত। আর গ্রুপপর্বের শেষ ম্যাচ ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
