|
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতে উঠে গেলো দ্বিতীয় বা গ্রুপ পর্বে। এই ম্যাচে ড্র করলেই যে দ্বিতীয়পর্বে উঠা যাবে, সেটা জানাই ছিল। বাংলাদেশ তাই বাড়তি ঝুঁকি নিতে চায়নি। তবে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল লাল সবুজ জার্সিধারীরা। সেগুলো কাজে লাগানো যায়নি। লাওসকেও চড়ে বসতে দেয়নি বাংলাদেশ। গোলশূন্য ড্রয়ের পর হতাশ বদনে মাঠ ছেড়েছেন লাওসের খেলোয়াড়রা। আর বাংলাদেশ মেতেছে জয়ের সমান উচ্ছ্বাসে। বাংলাদেশ একাদশ আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি (সুফিল), বিপলু আহমেদ (ইব্রাহিম) ও রবিউল হাসান (সোহেল রানা)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি নিয়ে দেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, রাতে খুলে দেওয়ার সিদ্ধান্ত ১৬ জলকপাট
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
