ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ওসি হিসেবে নয় পলাতক আসামি হিসেবে মোয়াজ্জেমকে গ্রেফতারের আবেদন ব্যারিস্টার সুমনের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 5:01 PM

ওসি হিসেবে নয় পলাতক আসামি হিসেবে মোয়াজ্জেমকে গ্রেফতারের আবেদন ব্যারিস্টার সুমনের

ওসি হিসেবে নয় পলাতক আসামি হিসেবে মোয়াজ্জেমকে গ্রেফতারের আবেদন ব্যারিস্টার সুমনের

গ্রেফতারি পরোয়ানা জারির দুদিন পেরিয়ে গেলেও সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেফতার হননি। তিনি কোথায় আছেন তাও নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। এ অবস্থায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন মোয়াজ্জেম। ১৫ এপ্রিল এই ঘটনায় ওসির বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন ব্যারিস্টার সায়েদুল ইসলাম সুমন।




এ প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল ইসলাম সুমন বুধবার ডয়চে ভেলেকে বলেন, গ্রেফতারি পরোয়ানা নির্দিষ্ট থানায় চলে যাবে। পরোয়ানা পাওয়ার পর তারা ব্যবস্থা নেবে। তবে ওসি মেয়াজ্জেমের একটা সুযোগ আছে। হাইর্কোটে আগাম জামিন চাওয়ার পর জামিন হবে কী হবে না এটা বিচারকের ব্যাপার। আইন অনুযায়ী বললে লিখিত কপি ছাড়া গ্রেফতার করা সম্ভব নয়। তবে যে কোনো সংবাদ মাধ্যমে পরোয়ানার খবর প্রকাশ হলে গ্রেফতার করতে পারে। সরকার চাইলে গ্রেফতার করতে পারে এখানে কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, পুলিশের কাছে আমার অনুরোধ, ওসি হিসেবে না দেখে পলাতক আসামি হিসেবে তাকে দ্রুত গ্রেফতার করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status