|
বিশ্বকাপের প্রথম টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
নতুন সময় ডেস্ক
|
|
বিশ্বকাপের প্রথম টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা অন্যদিকে ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম পাঁচ আসরে তিনবার ফাইনালে উঠলেও শিরোপাটা অধরাই রয়ে গেছে। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এরপর গেল চার বছর নিজেদের প্রস্তুত করেছে। ঘরের মাঠে একটা বিশ্বকাপ জেতার জন্য তারা মুখিয়ে আছে। আর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের সেই স্বপ্নযাত্রা শুরু হবে। অবশ্য দুটি দলই তাদের সবশেষ সিরিজে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ইংল্যান্ড জিতেছে ৪-০ ব্যবধানে। অন্যদিকে শ্রীলংকার বিপক্ষে মার্চে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫-০ ব্যবধানে। সবশেষ এই দুটি দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে। সেবার ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। এবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দল দুটি। তাও আবার উদ্বোধনী ম্যাচে। শুরুটা এবার কাদের দুর্দান্ত হয় সেটাই দেখার বিষয়। ইংল্যান্ডের একাদশ (সম্ভাব্য) : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার(উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, লিয়াম প্লাংকেট। দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য) : হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকাইও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
