ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ২৩
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 12:59 PM

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ২৩

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ২৩

মেক্সিকোতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩১ জন।




বুধবার ভেরাক্রুজপ্রদেশের মালট্রাটা নামক স্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।

দেশটির পুলিশ জানায়, ক্যাথলিক তীর্থযাত্রীদের নিয়ে মেক্সিকো সিটি থেকে গুতিয়ারেজ শহরে যাচ্ছিল বাসটি। ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে নিজ শহরে ফিরছিলেন তারা।

ঘটনাস্থলে পৌঁছালে বাসটি ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।

ভেরাক্রুজপ্রদেশের সরকারের পক্ষ থেকে এক টুইটবার্তায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status