ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ঈদ উপলক্ষে দাম কমলো মটোরোলা ওয়ানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 1:07 AM

ঈদ উপলক্ষে দাম কমলো মটোরোলা ওয়ানের

ঈদ উপলক্ষে দাম কমলো মটোরোলা ওয়ানের

ঈদ উপলক্ষ্যে দাম কমলো মটোরোলা ওয়ান হ্যান্ডসেটের। হ্যান্ডসেটটির বর্তমান মূল্য ২০,৯৯০ টাকা।

গ্রাহকরা মটোহাব, এডিসন শপ, রবিশপ এবং পিকাবু থেকে সাদা এবং কালো রংয়ের মটোরোলা ওয়ান হ্যান্ডসেটি কিনতে পারবেন। মটোহাব বসুন্ধরা সিটি শপিং সেন্টার, মোহাম্মাদপুর টোকিও স্কোয়ার, মিরপুর - ১ বাস স্ট্যান্ড, সাভার সিটি সেন্টার মার্কেট এবং বগুরার শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেটে রয়েছে।

এছাড়াও দেশের বাজারে মটোরোলার নতুন কোনও স্মার্টফোন এলে সবার আগে মটোহাব  থেকে স্মার্টফোন কিনতে পারবেন মটোরোলা প্রেমীরা।

এছাড়া বিভিন্ন সময়ে বাজারে আসা মটোরোলা স্মার্টফোনও মিলবে মটোহাবে

যা যা থাকছে মটোরোলা ওয়ান হ্যান্ডসেটেঃ

ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন ৬২৫ চিপসেট ও অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

৫ দশমিক ৯ ইঞ্জির এইচডি প্লাস ম্যাক্স ভিশন নচ ডিসপ্লে।

গঠনের দিক দিয়ে হ্যান্ডসেটটিকে বেস্ট হ্যান্ডি অথবা বেস্ট গ্রিপেল মোবাইল হিসেবে ব্যাখ্যা দেওয়া যায়।

হ্যান্ডসেটটির সামনে ও পেছনে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।

৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম আছে এতে। তবে ২৫৬ জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।

ফাস্ট চার্জিং: ফোনটিতে নন রিমুভেবল ৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাতে ২০ মিনিট চার্জে ৬ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ আর সারাদিন ব্যবহারের জন্য একবার সম্পূর্ণ চার্জ দিলেই যথেষ্ঠ।

পিকচার পারফেক্ট ক্যামেরা: ফোনটিতে ১৩+২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ডেফথ সেন্সিং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

এছাড়া ক্যামেরায় রয়েছে সিনেমাগ্রাফ, স্পট কালার ইফেক্ট, ব্লার ব্যাকগ্রাউন্ড সুবিধা।

গুগল লেন্স সার্চ দিচ্ছে যেকোনও অবজেক্ট সার্চ করার স্বাধীনতা। ফোনটি অ্যানড্রয়েড ওয়ান হওয়ায় অ্যানড্রয়েডের পরবর্তী দুটি আপডেট নিশ্চিতভাবে পাওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status