ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এতিমদের সাথে ইফতার করলেন ঠাকুরগাঁওয়ের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 9:36 PM

এতিমদের সাথে ইফতার করলেন ঠাকুরগাঁওয়ের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা

এতিমদের সাথে ইফতার করলেন ঠাকুরগাঁওয়ের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা

এতিমখানায় গিয়ে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল করেছে ঠাকুরগাঁওয়ের অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা।
ইফতার মাহফিলে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের জেলা কমিটি কমিটির নেতাদের সাথে ৫ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ গ্রহণ করেন।


 
মঙ্গলবার বিকালে রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে রাণীশংকৈল কেন্দ্রীয় নূরানী হাফেজিয়া মাদরাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানায় এতিমদের সাথে সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ও সুধীসমাজ এবং এতিমখানার হাফেজগণ ইফতার মাহফিলে অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন জীবনের সঞ্চালনায় রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সভাপতি আবুল খায়ের, সাবেক সহ-সভাপতি আল মাহামুদুল হাসান বাপ্পী, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি জাকির হোসেন, রানীশংকৈল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সহ-সভাপতি মো. বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর বকুল মজুমদার, বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের রাণীশংকৈল শাখার সাবেক সম্পাদক আব্দুস সামাদ, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, উপ-সহকারী প্রকৌশলী (পিআইও) তাজউদ্দিন আহম্মেদ, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, দপ্তর সম্পাদক জুনাঈদ কবির, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুজ্জামান সাজু, ক্রীড়া সম্পাদক আসিফ জামান, রানীশংকৈল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন, সহ-সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জীবন, অর্থ ও দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, বালিয়াডাঙ্গী  অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংবাদিক, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ওই এতিমখানার মুহতামিম হাফেজ মো: মাজেদুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status