|
নকল কসমেটিক্স রাখায় বিডি বাজেট বিউটি বন্ধ
নতুন সময় প্রতিবেদক
|
|
নকল কসমেটিক্স রাখায় বিডি বাজেট বিউটি বন্ধ মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বিবিবি কসমেটিক্স নামিদামি প্রতিষ্ঠান। অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম লেখা নেই। এটি আসলে ব্র্যান্ডের পণ্য নাকি কেরানীগঞ্জ, জিঞ্জিরা, চকবাজারের তৈরি নকল কসমেটিক্স তার কোনো নিশ্চয়তা নেই। এর আগে একই অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছিলাম। একই সঙ্গে আইন পরিপালনে তাদের সতর্ক করেছিলাম। কিন্তু নির্দেশনা দেয়ার পরও সংশোধনী না আনায় প্রতিষ্ঠানটি আজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কেন সংশোধন করা হয়নি জানতে চাইলে এর কোনো যথাযথ উত্তর দিতে পারেনি প্রতিষ্ঠানটি। অধিদফতরের পক্ষ থেকে তাদের পণ্যের যাবতীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তাদের বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে বিবিবি কসমেটিক্স এর মালিক নাঈমা রহমান অরকা গনমাধ্যমকে বলেন, আমাদের প্রায় ৯৯ শতাংশ পণ্যের আমদানিকারকের স্টিকার আছে। কিছু ছোট পণ্যের স্টিকার ছিল না। এটি লাগানো হচ্ছে। অধিদফতরের পক্ষ থেকে আমাদের বলেছে স্টিকার লাগানো ছাড়া পণ্য প্রদর্শন করা যাবে না। এছাড়া আমাদের কাগজপত্র দেখতে চেয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাদের কাগজপত্র দেখাব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
