ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ধানক্ষেতের আগুনকে সাজানো নাটক বললেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 7:43 PM

ধানক্ষেতের আগুনকে সাজানো নাটক বললেন তথ্যমন্ত্রী

ধানক্ষেতের আগুনকে সাজানো নাটক বললেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ধানক্ষেতের একপাশে আগুন দিয়ে ছবি তুলে ভিডিও শ্যুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি সাজানো নাটক।

ভারতের ধানে আগুন দেওয়া ছবি বাংলাদেশে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে।





বুধবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সংগীত শিল্পী সুবির নন্দীর স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কোনো সংবাদ প্রকাশ করার আ‌গে তার সত্যতা যাচাই ক‌রে তারপ‌র ভেবে চিন্তে সংবাদ প্রকাশ করার আহ্বান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, এই যে সংবাদগুলো পরিবেশন করা হয়, যে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় তার ইফেক্ট কি সমাজের ওপর পড়ে না? এর সত্যতা আছে কিনা? দয়া করে ভেবে চিন্তে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন।

তিনি বলেন, এই সরকারের আমলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সাম্প্রতিক সংকট নিরসনে সরকার ধান রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে, আমদানির ওপর শুল্ক আরোপ করা হয়েছে। মনিটরিংয়ের মাধ্যমে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছে। কিন্তু এখনো সরকারবিরোধীরা মিটিং, মিছিল, সমাবেশে সরকারকে বেকায়দায় ফেলতে এ বিষয়ে সমালোচনা করে যাচ্ছে।

সংগীত শিল্পী সুবীর নন্দীকে স্মরণ করে তিনি বলেন, সুবীর নন্দী একজন কালজয়ী সংগীত শিল্পী ছিলেন। সুবীর নন্দী বাংলা গান ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। বর্ণাঢ্য ৫০ বছরের সঙ্গীত জীবনে তিনি আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status