|
মাঞ্জরেকারের টুইটে বাংলাদেশকে কটাক্ষ, বইছে সমালোচনার ঝড়
নতুন সময় প্রতিবেদক
|
|
মাঞ্জরেকারের টুইটে বাংলাদেশকে কটাক্ষ, বইছে সমালোচনার ঝড় মঙ্গলবার বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক টুইটে বাংলাদেশ দলকে যেন তাচ্ছিল্যই করলেন তিনি! সঞ্জয় মাঞ্জরেকারের সেই পোস্ট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১০তম বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মাঠে নেমেছিল বাংলাদেশ-ভারত। বাংলাদেশ ম্যাচটি ভারতের কাছে হেরেছে ৯৫ রানে। আগে ব্যাট করে ভারত ৭ উইকেটে ৩৫৯ রান তোলে। ভারতের ইনিংস বড় হতে দেখেই বাংলাদেশকে ছোট করে টুইট করেন সঞ্জয় মাঞ্জরেকার। তিনি টুইটার পোস্টে লেখেন, ‘কেন ভিরাট কোহলি এখনো ইনিংস ঘোষণা করছে না?’ এমন টুইটের পর ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকেরা, মঞ্জরেকারকে নিয়েছেন একহাত। বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি এই ঘটনার জন্য ভারতীয় সমর্থকদেরও সমালোচনা শুনতে হয়েছে মাঞ্জরেকারকে। এমনকি ফেসবুকে অনেকেই আইসিসি বরাবর আবেদন জানিয়েছেন, বিশ্বকাপ থেকে মাঞ্জরেকারকে যেন সরিয়ে নেওয়া হয় ধারাভাষ্য থেকে। বিশ্বকাপে ফেবারিট দল ভারত। কিন্তু তাই বলে খেলায় ভালো করতে দেখে প্রতিপক্ষকে তাচ্ছিল করে এমন টুইট ক্রিকেট স্প্রিটের সঙ্গে মানানসই নয়। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তাই প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানোও গুরুত্বপূর্ণ; কিন্তু সাবেক ভারতীয় এই ক্রিকেটার তার ধার ধারেননি। আর যে কারণে সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে তাকে। কেউ তাকে টুইটার থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। একজন লিখেছেন নির্বোধের মতো টুইট করেছেন সঞ্জয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
