|
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারুফকে অ্যাসিডে ঝলসে দিল ভাবনা!
নতুন সময় প্রতিনিধি
|
![]() প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারুফকে অ্যাসিডে ঝলসে দিল ভাবনা! একই গ্রামের বাদশা মিয়ার মেয়ে ভাবনা আক্তার রিয়া কিছুদিন ধরে মাহমুদুল হাসান মারুফকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রিয়া মেলান্দহ উপজেলার ঝাউগড়া বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তাদের মধ্যে মাঝেমাঝে ফোনে কথাও হতো। বৃহস্পতিবার রাতে মারুফ তার এক বন্ধুকে নিয়ে আরেক বন্ধুর বাড়িতে যাচ্ছিল। এ সময় রিয়া তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যায়। এ সময় আকস্মিক মারুফের মুখে এসিড ছুড়ে মারার ঘটনা ঘটে। মারুফ দৌড়ে স্থানীয় রশিদপুর বাজারে গেলে স্থানীয়রা তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসিডে মারুফের দুই চোখ ছাড়া মুখমণ্ডলের বেশিরভাগ স্থান ঝলসে গেছে। শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে রিয়া ও তার মা হাসি বেগম সুজেদাকে রশিদপুরের বাড়ি থেকে আটক করেছে। এ ঘটনায় মারুফের বাবা একটি মামলা দায়ের করেছেন। হাসপাতালের আরএমও ডা. মো. শফিকুজ্জামান বলেন, ভিকটিম এসিড দ্বারাই আক্রান্ত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম বলেন, আটক ভাবনা আক্তার রিয়া ও তার মাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
