ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
বেনাপোল সীমান্তে ভারতীয় রুপি ও ফেন্সিডিল উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 May, 2019, 8:07 PM

বেনাপোল সীমান্তে  ভারতীয় রুপি ও ফেন্সিডিল উদ্ধার

বেনাপোল সীমান্তে ভারতীয় রুপি ও ফেন্সিডিল উদ্ধার

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা রবিবার সকালে আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে ৬,৬১,১২০ ভারতীয় রুপি, ৪৫০ ইউএস ডলার, ১৯০ মালয়েশিয়ান রিংগিট এবং ০৮ টি মোবাইল সহ এসএম এরশাদ (২৮)নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে। সে ঢাকা সবুজবাগ রোড নং ৬ বাড়ি নং ৩৮৯ পিতা-মৃত এম এ সামাদ এর ছেলে।




যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্নেল মোঃ সেলিম রেজা পিএস সি জানান গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টে ঢাকা-কলকাতাগামী শ্যামলী পরিবহনের বাস  তল্লাশি করে  একজন যাত্রীর ব্যাগের মধ্যে ৬,৬১,১২০ ভারতীয় রুপি, ৪৫০ ইউএস ডলার, ১৯০ মালয়েশিয়ান রিংগিট এবং ০৮ টি মোবাইল পাওয়ার যায়, যার আনুমানিক মূল্য-১০,৭৫,৪৮৯/- টাকা। আটককৃত ফেন্সিডিল ও হুন্ডির টাকাসহ সর্বমোট সিজার মুল্য ১২,৬৭,৫০০/- টাকা। আটককৃত আসামীর নাম এসএম এরশাদ (২৮), পিতা-মৃত এম এ সামাদ, বাড়ী নং-৩৮৯, রোড নং-৬, দক্ষিনগাঁও, বাসাবো,সবুজবাগ, ঢাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

অপরদিকে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য দুই লাখ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status