|
মাধ্যমিক পাসেই বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ
নতুন সময় ডেস্ক
|
|
মাধ্যমিক পাসেই বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সৈনিক পদে নিয়োগ দেয়া হবে। যোগ্যতা সৈনিক পদে (সাধারণ ট্রেডে) আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এবং টেকনিক্যাল ট্রেডে এসএসসি ভোকেশনাল পাস হতে হবে। মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। বয়স সাধারণ ট্রেডে প্রার্থীর বয়স ২৬ জানুয়ারি, ২০২০ পর্যন্ত ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব ২০ বছর এবং টেকনিক্যাল ট্রেডে (পুরুষ) ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব ২১ বছর বয়সী হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। প্রার্থীকে সাঁতার জানতে হবে। বেতন-ভাতা নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা এসএমএস অথবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে (http://sainik.teletalk.com.bd) এই ঠিকানায় আবেদন করা যাবে। আবেদনের সময় অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ জুন, ২০১৯ এবং শেষ তারিখ ৩০ জুন, ২০১৯। সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ মে, ২০১৯ (পৃষ্ঠা-৫)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
