ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ভোটে জয়ী হয়েই বিয়ের ঘোষণা দিলেন নুসরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 6:55 PM

ভোটে জয়ী হয়েই বিয়ের ঘোষণা দিলেন নুসরাত

ভোটে জয়ী হয়েই বিয়ের ঘোষণা দিলেন নুসরাত

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন টলিউড নায়িকা নুসরাত জাহান। প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে উচ্ছ্বসিত তিনি। তার এই খুশির আবহে আরো একটি সুখবর রয়েছে নুসরাতের জীবনে৷ আগামী মাসে, অর্থাৎ জুনের মাঝামাঝি বিয়ে করতে চলেছেন নুসরত। এরমধ্যেই মেহেদী-সংগীতের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, বলে জানা যাচ্ছে নুসারতের ঘনিষ্ঠ সূত্রে।





পাত্র নিখিল জৈন। নুসরাত ঘনিষ্ঠজনদের থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দরের লোকেরা অনেকেই জানেন নিখিল জৈনের কথা। কলকাতার অন্যতম খ্যাতনামা শিল্পপতিদের মধ্যে একজন নিখিল। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর বিদেশে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেছেন৷ আপাতত কলকাতাতেই প্রতিষ্ঠিত৷

নুসরতের সঙ্গে তাঁর আলাপ কর্মসূত্রেই। দেশের বাইরেই নুসরাত এবং নিখিলের চার হাত এক হবে। ঘনিষ্ঠ সূত্র বলছে, ইস্তানবুল হবে তাঁদের বিয়ে৷ যার জন্য হবু দম্পতি ইতিমধ্যেই ইস্তানবুলের এক পাঁচতারা হোটেল বুক করে নিয়েছেন দিন তিনেকের জন্য।

আলোচনা শুরু হয় নিখিলের এক ফেসবুক পোস্ট ঘিরে। নুসরাত জেতার পরই নিখিল নিজের ফেসবুকে এক পোস্ট করেন। যেখানে ভাবী সাংসদের ভোটের ব্যবধান উল্লেখ করে তিনি বলেন, বাংলায় তৃণমূল প্রার্থীদের মধ্যে নিঃসন্দেহে নজরকাড়া ব্যবধানে জিতেছে নুসরাত। শনিবারই আবার সেই পোস্ট সরিয়ে দেন নিজের পাতা থেকে। আর সন্দেহটা আরো গাঢ় হয় এখানেই৷

ঘনিষ্ঠসূত্রের খবর, নুসরাত-নিখিল অতি শীঘ্রই নতুন জীবন শুরু করতে চলেছেন। গত দু’মাস ধরে ভোটের প্রস্তুতি, প্রচার, দলের সঙ্গে মিটিং নিয়ে ব্যস্ত ছিলেন কনে নুসরাত। তাই এদিকটা সেভাবে আর খেয়াল করা হয়নি৷ অভিনেত্রীর পার্ক সার্কাসের ব্রড স্ট্রিটের বাড়িতেও এখন ব্যস্ততা তুঙ্গে। হাতে মাত্র আর গোনা কটা দিন। তাই ইতিমধ্যেই পাত্র-পাত্রীর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের কাছে হোয়াটস অ্যাপের মাধ্যম পৌঁছে গিয়েছে বিবাহর নিমন্ত্রণপত্র, ফাঁস করেছেন এক নুসরাতের ঘনিষ্ঠ জনই। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status