ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
আমেথিতে স্মৃতি ইরানির ঘনিষ্ঠকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 12:54 PM

আমেথিতে স্মৃতি ইরানির ঘনিষ্ঠকে গুলি করে হত্যা

আমেথিতে স্মৃতি ইরানির ঘনিষ্ঠকে গুলি করে হত্যা

প্রচারের শুরু থেকে ভোটে জয়— লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেথিতে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির ছায়াসঙ্গী ছিলেন তিনি। শনিবার রাতে স্মৃতির সেই ছায়াসঙ্গীকেই দুষ্কৃতিরা বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করল।




সেখানকার বারাউলিয়া গ্রামের ঘটনা। মৃতের নাম সুরেন্দ্র সিংহ। এবারের নির্বাচনে শুরু থেকে শেষ পর্যন্ত স্মৃতি ইরানির সঙ্গে প্রচার কাজ চালিয়েছিলেন বারাউলিয়ার এই সাবেক গ্রামপ্রধান। রাহুল গান্ধীকে হারিয়ে আমেথি থেকে এবার জিতেছেন স্মৃতি। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্মৃতির জয়ের নেপথ্যে অন্যতম মূল কারিগর ছিলেন বছর পঞ্চাশের সুরেন্দ্র।
পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ কয়েকজন দুষ্কৃতি মোটরসাইকেলে করে সুরেন্দ্রর বাড়িতে যায়। তাদের প্রত্যেকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল। সুরেন্দ্র তখন ঘরে শুয়েছিলেন। সেই সময়ই দুষ্কৃতিরা ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। ঘটনার খবর চাউর হতেই গ্রামবাসীরা ছুটে আসেন। সুরেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আমেথির পুলিশ সুপার বলেন, “এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজনৈতিক কারণ না কি ব্যক্তিগত বিবাদে খুন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status