রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপির একডালা গ্রামের আব্দুস সামাদ মোল্লার স্ত্রী সফুরা বিবি মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লা . রাজিউন)। গত শনিবার বিকাল ৫টায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার ছেলে সাংবাদিক রুস্তম আলী জানান,তার মা মাথায় রক্তক্ষরণ জনিত কারণে কয়েকদিন যাবত অসুস্থ্য ছিলেন।
রবিবার সকাল ৯টায় একডালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আঃলীগ নেতা ও বিশিষ্ট ব্যবস্য়াী আঃ সালাম প্রাং, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন, কোষধ্যক্ষ আশরাফুল ইসলাম ফরাসী। গোয়ালকান্দী ইউপির যুবলীগ সভাপতি সোহেল রানা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট জেলা কাঠামো পর্ষদ, নাটোর শাহীন আলম, গ্রামীন কল্যাণ সংস্থার কর্মি ওয়াসিম হোসেন, ব্রক্ষ্মপুর ইউপি যুবলীগ সভাপতি আয়ুব আলী, গোয়ালকান্দী মাদ্রাসার সহকারি সুপার সামসুল ইসলাম, একডালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসের উদ্দিন, এসআই মাসুদ পারভেজ, আতাউর রহমান প্রমুখ।