|
ফ্লাইওভারে বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ঢাবি শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফ্লাইওভারে বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ঢাবি শিক্ষার্থীরা বাসে থাকা এক শিক্ষার্থী দ্যা বলেন, আমি বাসের নিচের তলায় ছিলাম। বাস যখন মগবাজার এলাকায় আসে তখন হঠাৎ কিছু বুঝে উঠার আগেই বিকট শব্দে বাসের উপরিভাগ দুমড়ে মুছড়ে গেল। উপরে থাকা আমাদের কয়েকজন ভাই মাথা ও হাতে আঘাত পেয়েছেন। ভাগ্য ভালো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাস কমিটির প্রচার সম্পাদক আরফাত ইনাম বলেন, আমাদের বাসের নিয়মিত ড্রাইভার ফরিদ ভাই অসুস্থ থাকার কারণে অন্য আরেক ড্রাইভার বাসটি চালাচ্ছিলেন। উনার এ রুটে বাস চালানোর অভিজ্ঞতা না থাকায় এবং একটা রিকশাকে সাইড দিতে গিয়ে ফ্লাইওভারের সাথে বাসের উপরের অংশ ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের উপরে থাকা তিনজন শিক্ষার্থী মাথায়, হাতে ও দাঁতে আঘাত পান। আমরা এ বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, আমি বিষয়টি এখনো পুরোপুরি জানি না। খবর নিয়ে দেখছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
