সারাবিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন নেইমার-সিলভারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 May, 2019, 10:55 PM
সারাবিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন নেইমার-সিলভারা
সারাবিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার। তার সাথে সাথে শুভেচ্ছা জানান মাকুইনোস ও থিয়েগো সিলভা। একটি ভিডিও বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা সকলের কাছে পৌঁছে দেয় ফেসবুকের একটি গ্রুপ।
আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। মুসলমানদের নিকট সব থেকে পবিত্র এই মাস। সারাদিন রোজা রেখে এবং আল্লাহর দেওয়া আদেশ-নিষেধ মানয় করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সব থেকে মোক্ষম সময় এই মাস।