ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা নতুন বর্ধিত বেতন কাঠামোর অপেক্ষায়
ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 5:48 PM

নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা নতুন বর্ধিত বেতন কাঠামোর অপেক্ষায়

নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা নতুন বর্ধিত বেতন কাঠামোর অপেক্ষায়

শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা নতুন বর্ধিত বেতন কাঠামোর অপেক্ষায় আছেন। তাঁরা ফ্যাক্টরীতে কাজ করছেন ঠিকই। কিন্তু মন পড়ে আছে বেতনের ঘোষনার দিকে। বিভিন্ন শিল্প এলাকায় পোশাক কারখানার বাইরে তথাকথিত শ্রমিক নেতারা ঘোরাঘুরি করছেন। পান থেকে চুন খসলেই শ্রমিকদের রাস্তায় নামাবেন।

কিন্তু নারায়ণগঞ্জের  জেলা প্রশাসনও টাইট সিকিওরিটির ব্যবস্থা করেছেন। নারায়ণগঞ্জের পোশাকশিল্পে আপাতত স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম।  

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষ থেকে নতুন বেতন কাঠামো প্রস্তাব করার কথা। এবার শ্রমিকদের নিম্নতম দাবি ৩২ হাজার টাকা। এরআগে ২০২৩ সালে ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার টাকা। ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার কত বাড়বে। মালিক-শ্রমিক উভয়ের লোকজন বলছেন, এবারো ৫৬ শতাংশ বাড়ালে ৭ হাজার টাকা বাড়বে। সাকুল্যে ন্যূনতম বেতন দাঁড়াবে ১৯ হাজার ৫০০ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়।  গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেন।

তবে গত সপ্তাহের বিক্ষোভের অভিজ্ঞতা থেকে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। মোতায়েন রয়েছে সাত প্লাটুন বিজিবি ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলায় ৫৭৫ জন পুলিশ সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। জনবলসংকট মোকাবিলায় মুন্সীগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। শ্রমিক অসন্তোষ যাতে নতুন করে ছড়িয়ে না পড়ে, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। শ্রম আইন ও মেয়াদ অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status