ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
চুরির অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে ঘোরানো হয় গ্রামে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 1:43 PM

চুরির অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে ঘোরানো হয় গ্রামে

চুরির অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে ঘোরানো হয় গ্রামে

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে সুপারি ও কলা চুরি করে নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। সোমবার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতরিদ্র এবং মানসিকভাবে অসুস্থ। অভিযোগ রয়েছে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন। পরে তাঁর কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে গ্রামে ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে নেটিজেনরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ। তিনি হতদরিদ্র। মাঝেমধ্যে মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। সামান্য অপরাধে তার সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে সেটা ঠিক হয়নি। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘেরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status