|
পুলিশের ভেতর অস্বস্তি, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দুই কর্মকর্তা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পুলিশের ভেতর অস্বস্তি, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দুই কর্মকর্তা সহকর্মীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, পেশাদারিত্ব ও তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ সদস্যদের কারও কারও মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, ‘ওসি রাকিবুল, এসপি জাহাঙ্গীর, এরপর কে?’ সর্বশেষ গত শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন বার্তা বিনিময়ের অভিযোগে পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল কাসেম চৌধুরী। মামলার পরপরই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। ![]() পুলিশের ভেতর অস্বস্তি, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দুই কর্মকর্তা বার্তায় ইংরেজিতে লেখা ছিল, ‘প্রিয় স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। ভালো থাকবেন স্যার। শুভেচ্ছান্তে।’এর সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান এবং ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও কিছু বক্তব্য পাঠানো হয়েছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে। এজাহারে অভিযোগ করা হয়, জাহাঙ্গীর আলম একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত হওয়া বা সহযোগিতা করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এজাহারের সঙ্গে মোবাইল ফোনে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। তবে জাহাঙ্গীর আলমের স্ত্রী মাছুমা আক্তার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে ষড়যন্ত্রমূলকভাবে এসব বার্তা পাঠানো হয়েছে। তার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, মঞ্জুর চার দিন মামলার পরদিন রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করা হয়। পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে সাত দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলা করা হয়। নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় প্রক্রিয়াও চলবে। তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এর আগে গ্রেপ্তার হন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ![]() পুলিশের ভেতর অস্বস্তি, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দুই কর্মকর্তা অডিওতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে পদায়নে অর্থ লেনদেনের অনিয়ম নিয়ে কথা বলতে শোনা যায় রাকিবুল হাসানকে। অডিও ছড়িয়ে পড়ার পর তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ওই দিনই তাকে আদালতে হাজির করা হলে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। মামলায় রাকিবুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়। তদন্তের প্রয়োজনে অডিওতে কথোপকথনে থাকা অপর ব্যক্তিকে শনাক্ত এবং রাকিবুলের কণ্ঠস্বর পরীক্ষা করার বিষয়টিও সামনে আসে। সর্বশেষ ১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত রাকিবুল হাসানের জামিন আবেদন নাকচ করেন। পুলিশের ভেতর অস্বস্তি, যা বলছেন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে দুজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনা বাহিনীর ভেতর এক ধরনের তীব্র মানসিক চাপ ও আস্থার সংকট তৈরি করেছে। পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী হওয়ায় এখানে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সহকর্মীদের রাজনৈতিক যোগাযোগ, গোপন তৎপরতা ও স্পর্শকাতর তথ্য বিনিময়ের অভিযোগ সামনে আসায় বাহিনীর ভেতর সন্দেহ ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। ওই কর্মকর্তারা আরও বলেন, গুটিকয়েক ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর ওপর পড়ার আশঙ্কায় মাঠপর্যায়ের সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সদস্যরা বিব্রত হচ্ছেন। কে কার সঙ্গে যোগাযোগ রাখছেন, কার মোবাইল ফোনে কী ধরনের তথ্য বিনিময় হচ্ছে কিংবা কোন কর্মকর্তা কার নজরদারিতে রয়েছেন—এসব বিষয় নিয়ে সদস্যদের মধ্যে একধরনের সুপ্ত আতঙ্ক কাজ করছে। স্পর্শকাতর তথ্য ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা ও অভ্যন্তরীণ নজরদারি জোরদার হলে স্বাভাবিক পেশাগত কার্যক্রমেও মানসিক জড়তা তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। আমাদের হাজার হাজার পুলিশ সদস্য অত্যন্ত নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দেশ ও জনগণের সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। গুটিকয়েক ব্যক্তির ব্যক্তিগত দায় বা বিচ্যুতির কারণে পুরো বাহিনীর অর্জন ও ভাবমূর্তি ম্লান হতে পারে না। - চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর ভেতর নৈতিকতা, পেশাদারিত্ব ও সুশাসন জোরদার করতে তারা নিরলসভাবে কাজ করছেন। কোনো ধরনের ষড়যন্ত্র বা নেতিবাচক পরিস্থিতি যেন জনসেবামূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে তারা সব সময় সজাগ রয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশ বাহিনী একটি সম্পূর্ণ পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। বাহিনীর ভেতর কেউ কোনো ধরনের শৃঙ্খলাবহির্ভূত বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, বাহিনীর ভেতর সুশাসন ও জবাবদিহি আরও দৃঢ় করাই তাদের লক্ষ্য, যাতে জনগণ পুলিশকে আরও বেশি আস্থার জায়গা হিসেবে দেখতে পারে। অপরাধে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এবং তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। তবে নিরপরাধ কাউকে অভিযোগের আড়ালে হয়রানি করা কিংবা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হলে, যারা এমন কর্মকাণ্ডে জড়িত, তাদেরও আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তা হবে মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি আরও বলেন, রাষ্ট্রের ক্ষতি হয় বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, আতঙ্ক তাদের মধ্যেই তৈরি হওয়া উচিত। নিরপরাধ ও পেশাদার পুলিশ সদস্যদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
