ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশের ঘুরে দাঁড়ানো নিয়ে যা বললেন রাবাদা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 November, 2026, 10:25 AM

বাংলাদেশের ঘুরে দাঁড়ানো নিয়ে যা বললেন রাবাদা

বাংলাদেশের ঘুরে দাঁড়ানো নিয়ে যা বললেন রাবাদা

জোহানেসবার্গ টেস্টে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। শুরুর ঘণ্টায় দ্রুত ৩ উইকেট হারালেও পরে তাওহীদ হৃদয়ের ১৩৭ রানে ঘুরে দাঁড়ায় তারা। লিটন দাস ৯২ রানে অপরাজিত আছেন। নতুন বল হাতে প্রথম পাঁচ উইকেট নিলেও বাংলাদেশ শক্তভাবে প্রতিরোধ গড়ায় হতাশ দক্ষিণ আফ্রিকা পেসার কাগিসো রাবাদা।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং নিয়ে রাবাদা বলেন, ‘ওয়ান্ডারার্সে এরকমই হয়। এখানে বাউন্ডারি বের করা, বেশি রান রেটে রান তোলা সহজ। কারণ বল ব্যাটে আসে ভালোভাবে। এখানে ৪০ রানের (২২ রান) মধ্যে তারা ৩ উইকেট হারিয়েছে। পরে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। তাদেরকে কৃতিত্ব দিতে হবে। দারুণ শৃঙ্খলাবদ্ধ ব্যাটিং করে গেছে তারা। পিচ অত বদলায়নি। তাদের আউট করতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ব্যাটাররা দারুণ খেলে গেছে। পিচ একইরকম ছিল সারা দিনে। নতুন বল ভালোভাবে কাজে লাগিয়েছি আমরা তবে পুরনো বলে পারিনি।’

দলের বোলিং নিয়ে রাবাদা বলেন, ‘ওয়ান্ডারার্সে বল করা অত সোজা নয়। লেন্থ মিস করলেই রান দিতে হয়। যেভাবে জুটি বেঁধে বোলিং করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। এখানে এগুলো বেশি দরকার। মাঝেমধ্যে কিছু ভালো বল হয়েছে। যথেষ্ট উইকেট নেওয়ার মতো বল করতে পারিনি বিশেষ করে পুরোনো বলে। ক্রিকেটে এরকমই হয়। ফলে এখন যেখানে আছি আমরা খুশি আছি। সাথে লড়াইটাও চালিয়ে যেতে হবে।’

এই উইকেটে বোলিং নিয়ে পরিকল্পনা কী ছিল জানালেন এই পেসার, ‘উইকেট এত বেশি দ্রুত ছিল না। আমরা চ্যানেলে বল করে গেছি। উইকেট আরও গতির হলে ব্যাটাররা চাপে পড়ত হয়তো। তারা অনেক বল ছেড়ে দিয়েছে ভালোভাবেই। সোজা বল করতে চেয়েছি আমরা। সেগুলোর জবাবে তারা দুই দিকেই রান নিয়েছে। আমরা সেগুলো থামাতে পারিনি। মোমেন্টামও তাদের পক্ষে। হাফ চান্সগুলোও তাদের পক্ষে গেছে। শর্ট বলগুলোও যুতসই হয়নি। হ্যাঁ তারা দারুণ খেলেছে। শর্ট বলগুলো আমাদের পছন্দমতো করতে পারিনি। অনেক ভালো খেলেছে তারা।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status