|
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৭টি কারখানা। পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় শ্রমিকরা ওই সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
