|
ইবিতে সিআরসির নবীনবরণ অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
|
![]() ইবিতে সিআরসির নবীনবরণ অনুষ্ঠিত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠপ্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ইবি সিআরসি শাখার শিশুদের নিয়ে ‘চকলেট দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এস.এম. রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ইমদাদুল হক ও নাজমুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক আজিজুর রহমান, বর্তমান সভাপতি তানভীর আহমেদ, সহসভাপতি আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক মাহবুব আলম ফাহিম এবং স্কুল পরিচালক সাইফুদ্দিন সিদ্দিক। এ ছাড়া সংগঠনের নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নতুন সদস্যদের সংগঠনের কার্যক্রমের সঙ্গে পরিচিত করা এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন সদস্যদের অংশগ্রহণে আগামী দিনে সিআরসির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত, ‘থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশুমুক্ত’ স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুড়িগ্রামের রৌমারীতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেফতার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
দুবাইতে বিশ্বের সবচেয়ে দামী আলোকচিত্র পুরস্কার (হিপা) জিতলেন বাংলাদেশী
ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
