ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 29 October, 2026, 12:21 PM

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছেন পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে বলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন। 

এর ফলে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে মিরপুরে এ যানজটের কারণে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

পুলিশ বলছে, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ দেখাতে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উপকমিশনার নাসের রিকাবদার বলেন, পুলিশ শ্রমিকদেরকে বুঝিয়ে রূপনগরের সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। কিন্তু পরে মিরপুর সাড়ে ১১ তে আরেকদল শ্রমিক এসে বিক্ষোভ শুরু করে। ফলে যান চলাচল শুরু করা যায়নি।

ট্রাফিকের মিরপুর বিভাগ এক ফেইসবুক পোস্টে বলেছে, "গার্মেন্টস কর্মীদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে যানচলাচল সাময়িক ব্যাহত হচ্ছে।"

যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ চেষ্টা করে যাচ্ছে বলেও জানানো হয়েছে সেখানে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status