ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
দুর্গাপুরে পুলিশের অভিযানে ৫ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ফেয়ারডিল উদ্ধার
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Monday, 12 October, 2026, 3:51 PM

দুর্গাপুরে পুলিশের অভিযানে ৫ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ফেয়ারডিল উদ্ধার

দুর্গাপুরে পুলিশের অভিযানে ৫ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ফেয়ারডিল উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা সাকিনে জনৈক ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার জিডি নম্বর ৬১৭, তারিখ ১২ অক্টোবর ২০২৬-এর প্রেক্ষিতে রাত্রীকালীন বিশেষ অভিযান ও মাদক-চোরাচালান উদ্ধার ডিউটি চলাকালে এসব পণ্য উদ্ধারের ঘটনা ঘটে। পরে উদ্ধার করা পণ্য জব্দতালিকামূলে জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এ অভিযানে দুর্গাপুর থানার এসআই (নিঃ) রাসুল সাঈদী আজাদের নেতৃত্বে এসআই (নিঃ) মো. স্বপন মিয়া, এসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) আব্দুল কাইয়ুম ফকির, কনস্টেবল মো. আলমগীর হোসেন বিপ্লব ও কনস্টেবল মো. সজীব মিয়া অংশ নেন।

উদ্ধার করা পণ্যের সঙ্গে জড়িত ব্যক্তি বা এর মালিকানা সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status