ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
নিরাপত্তাজনিত কারণে ঢাকা–দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 October, 2026, 3:42 PM

নিরাপত্তাজনিত কারণে ঢাকা–দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান

নিরাপত্তাজনিত কারণে ঢাকা–দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান

নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার নতুন সময়সূচি সম্পর্কে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ হালনাগাদ তথ্য জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।

তবে কী ধরনের নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে, বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত জানানো হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status