ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
রাকিবুল হাসান খোকন
প্রকাশ: Tuesday, 6 October, 2026, 4:06 PM

শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুর শ্রীবরদী উপজেলার ৪নং তাঁতিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভকরেছেন স্থানীয়রা। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১২টায় শ্রীবরদী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় স্থানীয়রা জানান, জানকিখিলা মধ্যপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ।
সম্প্রতি কেন্দ্রটি বাতিল করে ,সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে অনেক দূরে। যোগাযোগব্যবস্থা সুবিধাজনক না হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে যেতে ভোগান্তিতে পড়তে হতে পারে। এতে তাঁদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধ তৈরির আশঙ্কা করছেন তাঁরা। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন , মোঃ সিরাজ আলী, জাহাঙ্গীর আলম,হয়যত আলী, তাঁরা মিয়া 
মানববন্ধন শেষে এলাকাবাসী সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তরিত কেন্দ্রেটি ব্যবস্থা বাতিল করে পূর্ব জানকিখিলা মধ্যপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তাঁরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status