ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেফতার, ১ মাসের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 October, 2026, 8:18 PM

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেফতার, ১ মাসের কারাদণ্ড

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেফতার, ১ মাসের কারাদণ্ড

নাটোর জেলার নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে এক মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১:৫০ ঘটিকার সময় নলডাঙ্গা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে নলডাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে বাজারের ব্যবসায়ী জনৈক জিল্লুরের গোডাউন থেকে অভিযুক্ত মোঃ জুলকার নাঈম ওরফে অর্ণব (২০)-কে আটক করা হয়।

​গ্রেফতারকৃত অর্ণবকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (নলডাঙ্গা, নাটোর)-এ সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৩ (তিন) দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, ​মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতারের পর  নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হলে তার দেহে ইয়াবা ও গাজার উপস্থিতি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে থাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status