ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
কপিলমুনিতে ঔষধে ১০ শতাংশ ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Thursday, 1 October, 2026, 3:15 PM

কপিলমুনিতে ঔষধে ১০ শতাংশ ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

কপিলমুনিতে ঔষধে ১০ শতাংশ ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ঔষধ ব্যাবসায়ীরা ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১লা অক্টোবর )সকালে উপজেলার কপিলমুনি বাজারে মেইন সড়কে কপিলমুনি ব্লাড ব্যাংকের আয়োজনে এই মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। বক্তারা বলেন, দেশের সব জায়গায় ঔষধ ব্যাবসায়ীরা জনগণের কথা চিন্তা করে শতকরা ১০ থেকে ১২ ছাড় দেয়।  কপিলমুনিতেও সেটা চলমান ছিল। কিন্তু দেশে নির্বাচিত সরকারের পর থেকে সব ব্যাবসায়ীরা একজোট হয়ে সেই ১০ ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছেন। বক্তারা আরো বলেন, দেশের সব শ্রেণীর পেশার মানুষ কোন কোন ভাবেই তাদের পরিবারের কারোর না কারোর জন্য ঔষধ ক্রয় করে থাকেন। তাই দেশের বিভিন্ন জায়গার ন্যায় কপিলমুনিতে ঔষধ ব্যাবসায়ীদের কাছে ১০ পার্সেন্ট ছাড় দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন যদি মানবিক কাজে ঔষধ ব্যাবসায়ীরা সাড়া না দেয় তাহলে আমরা আগামীতে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই উপজেলা সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা শেখ সেকেন্দার আলী। কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক রাজের সভাপতিত্বে ও কপিলমুনি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আশানুর ইসলাম রনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কপিলমুনি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিদ গাজী, বিশিষ্ট ব্যাসায়ী সাত্তার গাজী, রুহুল আমিন ফকির, যুবদল নেতা রায়হান গাজী, আতাউর রহমান কপিলমুনি ব্লাড ব্যাংকের ক্রিয়া সম্পাদক জলিল বিশ্বাস, বিশিষ্ট সাউন্ড ব্যাবসায়ী ইমরান গাজী প্রমুখ। মানববন্ধনে কপিলমুনি হরিঢালী ও লতার সব শ্রেনীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status