ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
‎ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 30 September, 2026, 6:28 PM

‎ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

‎ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন

‎ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মারুফ ও স্বাধীন নামে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।
‎
‎দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার মো. মারুফ (২৭) ও স্বাধীন (২৬)। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
‎
‎আদালতের বেঞ্চ সহকারি গৌতম নন্দী ধর্ষণ মামলায় দুই তরুণের যাবজ্জীবন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎তিনি বলেন, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা কাজে বের হয়ে যান। ওই দিন দুপুর আনুমানিক ৩টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ্য করা হয়। সন্ধ্যায় কাজে থেকে ফিরে ভুক্তভোগীর মা বিষয়টি জানতে পারেন।
‎
‎এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।
‎
‎মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বজলুল করিম চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
‎


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status