|
সাজেক থেকে ফেরার পথে মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ৪
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() সাজেক থেকে ফেরার পথে মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ৪ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে সাজেক হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সাজেক থেকে খাগড়াছড়িগামী মাহিন্দ্রা গাড়িটি হাউজপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার সময় চালকসহ মোট পাঁচজন গাড়িতে ছিলেন। স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে রয়েছেন—কুমিল্লার দেবিদ্বারের পীর মহেশপুর এলাকার মো. মোখলেসুর রহমান (৩৫), চাঁদপুরের কচুয়ার সাকুড়া এলাকার এএসআই মো. মকবুল হোসেন (৪৫), লক্ষ্মীপুরের বাঙ্গাখা সদর এলাকার মো. রাশেদুল ইসলাম এবং ঢাকার ডেমরার বাঁশেরপুল এলাকার মোহাম্মদ ফরহাদ হোসেন (৩০)। দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা গাড়িটির চালক মো. শহিদ। তিনি খাগড়াছড়ির দীঘিনালার উত্তর রশিক নগর এলাকার বাসিন্দা। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে বলে জানা গেছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
