|
যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের পর্ষদ ও দ্বিমাসিক সভা
নতুন সময় ডেস্ক
|
![]() যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের পর্ষদ ও দ্বিমাসিক সভা বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিডিবিএলের চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। সভায় যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ উপস্থিত ছিলেন। এ ছাড়া পিডিবিএলের সদস্য ২২টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন। সভায় পিডিবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের ট্রেজারি প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় পিডিবিএলের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
