ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
রাজস্থলীতে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2026, 5:43 PM

রাজস্থলীতে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

রাজস্থলীতে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

রাঙামাটির রাজস্থলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার যতন তঞ্চঙ্গ্যা ও মরহুম ইসলাম মাঝির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে মৌজা প্রধান (হেডম্যান) ও স্থানীয় ইউপি সদস্যের (মেম্বার) উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি পরিমাপ করতে যান উভয় পক্ষ। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আবদুর রহিম নামের এক যুবককে আঘাত করে যতন তঞ্চঙ্গ্যা। ভাইকে বাঁচাতে এগিয়ে এলে রহিমের দুই বোন শানু আকতার ও আয়শা বেগমও হামলার শিকার হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত দুই বোন।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জিয়াউর রহমান জানান, "আহতদের মধ্যে রহিম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status