ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
স্টেডিয়ামের ক্যাবল চুরি প্রতিহত, আনসারের হাতে আটক ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2026, 5:17 PM

স্টেডিয়ামের ক্যাবল চুরি প্রতিহত, আনসারের হাতে আটক ১

স্টেডিয়ামের ক্যাবল চুরি প্রতিহত, আনসারের হাতে আটক ১

খুলনা বিভাগীয় স্টেডিয়ামের নিরাপত্তা ও সরকারি সম্পদ সুরক্ষায় দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় ক্যাবল/বৈদ্যুতিক তার চুরি প্রতিহত করা হয়েছে। এ সময় চুরি করা ক্যাবল/তারসহ একজনকে আটক করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১২ টার সময় খুলনার খালিশপুরে অবস্থিত খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় স্টেডিয়ামের নিরাপত্তায় ডিউটিরত পিসি মো. মাছুদুর রহমান এর নেতৃত্বে এপিসি সরদার বায়েজীদ হোসেন, আনসার সদস্য মো. ইমরান হোসেন এবং আনসার সদস্য মো. রবিউল ইসলাম ক্যাবল/তার চুরির বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে তৎপর হন। তাদের দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপে চুরির কাজে জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়।

আটককৃত ব্যক্তির নাম দিপু সিং, পিতা- দিপক সিং, সাং- মদিনাবাগ, খালিশপুর, খুলনা। প্রাথমিকভাবে জানা যায়, চোর চক্রের সদস্যরা খুলনা বিভাগীয় স্টেডিয়াম এলাকা থেকে আনুমানিক ১০০ গজের অধিক ৩-ফেজের বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় চক্রটির অপর দুই সদস্য রসুল ও রমজান, উভয় সাং- মদিনাবাগ, খালিশপুর, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আনসার সদস্যরা আটক ব্যক্তির কাছ থেকে চুরি করা ক্যাবল/তারসহ সংশ্লিষ্ট মালামাল উদ্ধার করেন। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনে সতর্কতা, পেশাদারিত্ব ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে আনসার সদস্যরা জননিরাপত্তা ও সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status