|
মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা পরিষদে উপস্থিত মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী ছাত্রদল নেতা ইমন খান, জুয়েল মিয়াসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
