|
মহাখালীর ভবনের আগুনও নিয়ন্ত্রণে
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহাখালীর ভবনের আগুনও নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের এপেক্স শোরুমেও আগুন লেগেছিল। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীর এসকেএস শপিং মলের পেছনের ভবনের ছাদে এই আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল ছিল বলে জানান তালহা বিন জসিম। এই আগুনে প্রচুর ধোঁয়া তৈরি হয়েছিল। তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
