ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
নারী আর শিল্পীদের প্রতি মানুষ দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে: পিয়া জান্নাতুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 1:56 PM

নারী আর শিল্পীদের প্রতি মানুষ দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে: পিয়া জান্নাতুল

নারী আর শিল্পীদের প্রতি মানুষ দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে: পিয়া জান্নাতুল

সম্প্রতি ইতালির ভেনিসে মারধর ও  হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনেত্রীর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা এই ঘটনার নেপথ্যে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহশিল্পী ও সাধারণ নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। 

এবার দেশের বাইরে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনা এবং নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে কথা বলেছেন দেশের আলোচিত মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। 

এই সংক্রান্ত ঘটনায় গভীর উদ্বেগ ও নিজের হতাশার কথা প্রকাশ করে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। 

পোস্টটিতে সরাসরি বাঁধনের প্রসঙ্গ উল্লেখ না করে এই অভিনেত্রী ও আইনজীবী লেখেন, মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।

পিয়া জান্নাতুল আরও বলেন, দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, বা মনটা আরও খোলামেলা হয়ে যায় আসলে তা না। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে, সেখানেই। দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, সম্প্রতি ইতালির ভেনিসে প্রকাশ্যে হেনস্তা ও হামলার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনায় বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। 

হামলাকারীদের কয়েকজন নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status